• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:১৮
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:১৮

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

 

নড়াইল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, ‘একই দিনে ও একই নির্বাচন কমিশনের অধীনে দুটি ভোট অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ৫০ শতাংশ ভোটে পেয়ে বিএনপি সরকার গঠন করল। কিন্তু ৭০ শতাংশ গণভোটের রায় এখনও বাস্তবায়ন করা হলো না। তাহলে গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ। ৩৩টি রাজনৈতিক দলের ৮০ বার বৈঠকের মাধ্যমেও জুলাই সনদের রায় কার্যকর করা হয়নি। ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রধানমন্ত্রীর হাতে সবকিছু রাখা হয়েছে। তবে রাষ্ট্রপতিকে কাঠের পুতুল হিসেবে বসিয়ে রাখা হয়েছে।’

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে খেলাফত মজলিসের আমির বলেন, ‘বর্তমান সরকার বিগত আওয়ামী লীগের মতো সিন্ডিকেট করে বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের সংকট তৈরি করেছে। যখন এসবের দাম বাড়িয়ে দেওয়া হয়, তখন আর সংকট থাকে না।’

তিনি আরও বলেন, ‘দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে।’

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী, শুরা সদস্য মুফতি আব্দুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান ও যশোর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মহসিনুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা শাফায়াত হোসাইনের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে মামুনুল হকের হাতে ফুল দিয়ে শতাধিক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন। এ সময় তিনি লোহাগড়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মুফতি দিদার হোসেনের নাম ঘোষণা করেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি পদে দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com