শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার ও ৪০টি মামলা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৬, লালবাগ বিভাগ ৫৯, ওয়ারী বিভাগ ৭৫, মতিঝিল বিভাগ ৮২, তেজগাঁও বিভাগ ৭৯, মিরপুর বিভাগ ৯০, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৪৩, গোয়েন্দা বিভাগ ১১ ও সিটিটিসি এক জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুই ক্যান বিয়ার, একটি কাভার্ডভ্যান, দুইটি মোটরসাইকেল, নয়টি মোবাইল, একজন ভিকটিম ও নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













