শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহিদ কে এম নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান (এমপি)।












