• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

গ্রেপ্তার করেও আন্দোলন থামানো যাবে না, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ২:৪৯
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ২:৪৯

গ্রেপ্তার করেও আন্দোলন থামানো যাবে না, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

 

আন্তর্জাতিক ডেস্ক
সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তরুণদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার ভাষ্য, পুলিশ মোতায়েন কিংবা নেতাকর্মীদের গ্রেপ্তার করে আন্দোলন দমিয়ে রাখা সম্ভব নয়। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, তাঁরা পিছু হটবেন না।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে আন্দোলন নিয়ে নিজের এই অবস্থানের কথা জানান ভারতের বিরোধী দল কংগ্রেসের এই নেতা।
পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাহুল বলেন, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন। সব পুলিশকে ডাকুন: ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, আপনার যা ইচ্ছা। সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণকে গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’

রাহুল গান্ধী আরও বলেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। দীর্ঘ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিপক্ষের রাজনৈতিক অবস্থান ও কর্মকৌশল সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

কংগ্রেস নেতা অভিযোগ করেন, ক্ষমতাসীন শিবিরের নেতৃত্বের মধ্যে ভীতি কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ক্রমেই রাজনৈতিক চাপে পড়ছেন।

রাহুলের দাবি, বিরোধীদের ধারাবাহিক রাজনৈতিক তৎপরতার ফলে তাঁদের প্রভাব ও কর্মকাণ্ডের পরিসর সংকুচিত হয়ে আসছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com