• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

মহিলা দলের ১২ জনকে সকল পর্যাযের পদ থেকে বহিস্কার

প্রকাশ: শনিবার, ১২ মার্চ, ২০২২ ১০:৫১
আপডেট: শনিবার, ১২ মার্চ, ২০২২ ১০:৫১

মহিলা দলের ১২ জনকে সকল পর্যাযের পদ থেকে বহিস্কার

সিনিয়র করেসপন্ডেন্ট

জাতীয়তাবাদী মহিলা দল থেকে এক ডজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, মনি বেগম, মমতাজ চৌধুরী টুটু, মাসুদা খান লতা, মতিঝিল থানা শাখার সভাপতি বিউটি বেগম, শ্যামপুর থানা শাখার সভাপতি নাছিমা তালুকদার, যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি মুনমুন, মতিঝিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম, ডেমরা থানা শাখার সভাপতি লায়লা, কোতয়ালী থানা শাখার সদস্য মিতা দত্ত, সুত্রাপুর থানার শাখার সদস্য আলেয়া বেগম এবং যাত্রাবাড়ী থানা শাখার প্রচার সম্পাদক মহুয়াকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যাযের পদ থেকে বহিস্কার করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

শনিবার সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসমিন আরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com