• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

নেতানিয়াহুর নেতৃত্বে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা শেষ হয়ে গেছে: লাপিদ

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ২:২৭
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ২:২৭

ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের আর কোনো সম্ভাবনা নেই। লাপিদ বলেন, আগের রাতে জিনির কর্মকাণ্ড এবং বুধবার সকালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল একটি অপ্রত্যাশিত পরিণতি ডেকে এনেছে। এর ফলে নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। আরও পড়ুন: প্রথম মুসলিম সিনেটর হিসেবে আল সায়েদের ঐতিহাসিক জয় তিনি আরও বলেন, ইসরাইলের পক্ষে তাকে (নেতানিয়াহু) প্রধানমন্ত্রী পদে বহাল রাখা সম্ভব নয়। এতে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, গণতন্ত্র বিপন্ন হচ্ছে এবং বিশ্বে ইসরাইলের অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ধারাবাহিক পরাজয়ের পর লাপিদ এ মন্তব্য করেন। ওই নির্বাচনের ফলাফলকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতির প্রতি মার্কিন জনগণের প্রত্যাখ্যান হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে। এদিকে বিদেশি হস্তক্ষেপের অভিযোগে ইসরাইলের নির্বাচনে প্রভাব বিস্তারের একটি তদন্তের অংশ হিসেবে চার আরব রাজনীতিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন শিন বেতপ্রধান জিনি। তবে তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে কোনো প্রমাণ তিনি প্রসিকিউটরদের কাছে উপস্থাপন করতে পারেননি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ এক বিবৃতিতে অভিযোগ করেছে, অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা ওই রাজনীতিকদের জিজ্ঞাসাবাদে বাধা দিচ্ছেন। জবাবে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এতে তিনি কার্যত অভিযোগ করেছেন, নেতানিয়াহুর বিতর্কিত নিয়োগ পাওয়া জিনি আইনের শাসন দুর্বল করার চেষ্টা করছেন। সূত্র টাইমস অব ইসরাইল।
 

ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের আর কোনো সম্ভাবনা নেই।

লাপিদ বলেন, আগের রাতে জিনির কর্মকাণ্ড এবং বুধবার সকালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল একটি অপ্রত্যাশিত পরিণতি ডেকে এনেছে। এর ফলে নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, ইসরাইলের পক্ষে তাকে (নেতানিয়াহু) প্রধানমন্ত্রী পদে বহাল রাখা সম্ভব নয়। এতে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, গণতন্ত্র বিপন্ন হচ্ছে এবং বিশ্বে ইসরাইলের অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ধারাবাহিক পরাজয়ের পর লাপিদ এ মন্তব্য করেন। ওই নির্বাচনের ফলাফলকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতির প্রতি মার্কিন জনগণের প্রত্যাখ্যান হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে।

এদিকে বিদেশি হস্তক্ষেপের অভিযোগে ইসরাইলের নির্বাচনে প্রভাব বিস্তারের একটি তদন্তের অংশ হিসেবে চার আরব রাজনীতিককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন শিন বেতপ্রধান জিনি। তবে তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে কোনো প্রমাণ তিনি প্রসিকিউটরদের কাছে উপস্থাপন করতে পারেননি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ এক বিবৃতিতে অভিযোগ করেছে, অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা ওই রাজনীতিকদের জিজ্ঞাসাবাদে বাধা দিচ্ছেন। জবাবে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এতে তিনি কার্যত অভিযোগ করেছেন, নেতানিয়াহুর বিতর্কিত নিয়োগ পাওয়া জিনি আইনের শাসন দুর্বল করার চেষ্টা করছেন। সূত্র টাইমস অব ইসরাইল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম