• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শিশুদের খেলাধুলার বিষয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:৪২
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:৪২

শিশুদের খেলাধুলার বিষয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
 

জুমার নামাজ শেষে খেলাধুলা নিয়ে একদল শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাজধানীর বনানী নৌ বাহিনীর কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায়ের পরে এক দল শিশু-কিশোরের সঙ্গে খেলাধুলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন—এ তথ্য দিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।সরকারি আদেশ দেখুন

তিনি বলেন, শুক্রবার প্রধানমন্ত্রী নৌ বাহিনীর সদর দপ্তরে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন। আজকেও জুমার নামাজ আদায়ের পরে বাইরে কিছু শিশু-কিশোরের সঙ্গে কথা বলেছেন। তাদের খোঁজ-খবর নিয়েছেন, তারা কি খেলে তার খোঁজ নিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের কাছে জানতে চেয়েছেন, তারা কী খেলা পছন্দ করে, তারা খেলাধুলা করে কিনা। তখন কেউ কেউ বলেছে, ফুটবল খেলা, কেউ বলেছে, ক্রিকেট খেলা। প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন— তারা বাস্কেট বল খেলে কিনা, টেবিল টেনিস খেলে কিনা।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের বলেছেন, তাদের জন্য খেলার সামগ্রি দেয়ার ব্যবস্থা করবেন। পরে তিনি তাদের সঙ্গে হ্যান্ডেশেক করে ‘ওকে সবাই ভালো থেকো’ বলে বিদায় নেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম