• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পাসপোর্ট নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে: আসিফ মাহমুদ

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:২১
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:২১

পাসপোর্ট নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে আসিফ মাহমুদ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দীর্ঘ দুই বছরের বেশি সময় ভারতে অবস্থানের পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এ খবরের পর শেখ হাসিনাকে খাঁচায় আসার আমন্ত্রণ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে জানা গেছে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থাটি। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম