• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ট্রাম্পকে আত্মসমর্পণের আহ্বান ইরানের

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:৫০
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:৫০

ট্রাম্পকে আত্মসমর্পণের আহ্বান ইরানের
 

যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছে ইরান। এ জন্য তারা ৭টি শর্ত দিয়েছে। ওই শর্তগুলো মেনে এই আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এতে স্পষ্ট যে, ইরান মনে করছে এই যুদ্ধে তারা জয়ী হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ করবে কি না- এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শব্দচয়ন। বিষয়টি নির্ভর করছে দেশটির সর্বাধিনায়ক ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর।

ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হলকেট বলেন, ট্রাম্পের দুই মেয়াদেই তাকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ‘আত্মসমর্পণ’ শব্দটি শুনলেই তার মেরুদণ্ডে যেন খোঁচা লাগবে এবং শরীর শিউরে উঠবে। তার পক্ষে আত্মসমর্পণ করার কোনো সম্ভাবনা নেই। আমি যা বলতে পারি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আলোচনায় আশার কথা বললেও বাস্তবে আমরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এবং অবস্থান দেখতে পাচ্ছি। প্রতিটি মুহূর্ত পার হওয়ার সঙ্গে সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে বলে স্পষ্ট মনে হচ্ছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি ওই ৭ শর্ত দিয়ে ‘কাল্পনিক আলোচনা’ নিয়ে ওয়াশিংটনের ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগও তুলেছেন। সংবাদ বিশ্লেষণ

তার দেয়া ওই ৭ শর্ত হলো- ১. সব ফ্রন্টে সামরিক ও শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে। ২. ইরানের জব্দ করা শত শত কোটি ডলারের অর্থ মুক্ত করে দিতে হবে। ৩. ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। ৪. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ৫. ‘আমাদের বিপ্লবের বিরোধীদের’ সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করতে হবে। ৬. ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে ও ৭. অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই সাতটি শর্ত যদি যুক্তরাষ্ট্র মেনে নেয় তাহলে আসলেই তা হবে ইরানের কাছে তাদের আত্মসমর্পণ। কারণ, ইরানে রাজনৈতিক বিরোধীদের সরাসরি সমর্থন ও উস্কানি দিয়ে শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওদিকে ইরানে নতুন করে যুদ্ধ শুরু নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। তার মধ্যেই কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সোমবার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এ নিয়ে দূতিয়ালি করতে উড়ে যান যুক্তরাষ্ট্রে। সেখানে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে জানান ট্রাম্প। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীর সঙ্গে আলোচনার পর তিনি বলেছেন, নতুন করে হামলা শুরু হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, সংঘাত ‘কার্যত শেষ’।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার নতুন আশার মধ্যে তেলের দাম ব্যাপকভাবে কমেছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রশমিত হয়েছে। পাশাপাশি ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে ব্যাপক উত্থান ঘটেছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানো এবং ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।সরকারি আদেশ দেখুন

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা: নিরাপত্তা উদ্বেগ এবং সেখানে মার্কিন নাগরিকদের কনস্যুলার সহায়তা দেয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, এই ছয়টি দেশই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৪’-এর আওতায় রয়েছে। এই সতর্কতায় মার্কিন নাগরিকদের যেকোনো কারণে এসব দেশে ভ্রমণ না করার নির্দেশ দেয়া হয়। এতে আরও বলা হয়, স্থানীয় পরিস্থিতি এবং সেখানে মার্কিন নাগরিকদের সহায়তা দেয়ার সীমিত সক্ষমতার কারণে আমরা লেভেল ৪ সতর্কতা জারি করি। আরও বলা হয়েছে, এসব জায়গা বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় থাকা ২৩টি দেশের তালিকায় আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানও রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম