• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসায় নেতৃবৃন্দ

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১২:৫৬
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১২:৫৬

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসায় নেতৃবৃন্দ
 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহিত

প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে মন্ত্রীর সরকারি বাসভবনে গিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, সিলেট-৬ ( গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাংসদ এমরান আহমদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে তারা মন্ত্রীর ইস্কাটনের বাসায় যান।

 

এসময় তারা মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। তারা একান্তে তার সঙ্গে কিছু সময় কাটান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দীন লস্কর,পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) শামিম আহমেদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি তোফায়েল খান, এফবিসিসি আই’র সাবেক পরিচালক হিজকিল গুলজার প্রমুখ।

 

তারা সবাই মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রæত সুস্থতা কামনা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম