• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

পোর্টসমাউথ বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন(ভিডিও)

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:৫১
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:৫১

পোর্টসমাউথ বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
 

বিশেষ প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পোর্টসমাউথ বিএনপি,শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেলোয়ার হোসেন আহাদ এর সভাপতিত্বে ও পোর্টসমাউথ বিএনপির সাধারণ সম্পাদক এর  জাকির হোসেইন পরিচালানায়এম জি ফারুকের কোরআন তেলাওয়াতের মাধমে শুরু অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি দেলোয়ার হোসেন আহাদ ‘দলীয় সঙ্গীত পরিবেশন করেন মেহেদী হাসান ছুটন ও লামিহা আয়মান মেধা।

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ঐক্যের শাসন প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ডাঃ আব্দুল আজিজ, পোর্টসমাউথ বিএনপির সিনিয়র সহ সভাপতি  ডাঃ শাহনুর আলী মামুন ,পোর্টসমাউথ বিএনপির সাবেক সভাপতি আব্দুল আহাদ ,বিনপি নেতা ফজলুল হক ,বিএনপি নেতা জসিম উদ্দিন জেরিস,বিএনপি নেতা মোজাহিদ হোসেন রিপন ,বিএনপি নেতা সাইফুল ইসলাম সেকুল, বিএনপি নেতা আব্দুল মালিক মনসুর ,মেহেদী হাসান ছুটন ,বিএনপি নেতা বদরুল আলম ,বিএনপি নেতা ফখর উদ্দিন,আব্দুল হক শিপন, -সপ্নীল নুরাইয়া,লামিহা আয়মান মেধা ,বিএনপি নেতা চুনু মিয়া ,চেনেল এস এর সিনিয়র সাংবাদিক রাহি চৌধুরীপ্রমুখ।

উক্ত আলোচনায় সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহি-জনতার অভ্যুত্থান, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।


বিএনপির রাজনৈতিক মূল্যায়নে ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিন। দলটি প্রতিবছর দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে।
প্রবাসের মাটিতে আয়োজিত এ আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনা ও ঐক্য সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভায় বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, জাতীয় স্বার্থ ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।
পোর্টস মাউথ বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের একটি উপলক্ষ হয়ে ওঠে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম