• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:৪৪
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:৪৪

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
 

ইরান যুদ্ধের উত্তেজনা কমে যাওয়ার আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকার উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আগের দিন দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর বুধবার (১১ নভেম্বর) তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে যায়। এতে ৯২ ডলার ২০ সেন্টে দাঁড়ায় তেলের দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৮৬ ডলার ৫৩ সেন্ট হয়েছে।

হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে এসব জলপথে ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে। যুদ্ধ শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা। চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে সমঝোতা হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। নৌমাইন অপসারণ, বিমা ব্যয় এবং জাহাজমালিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

এর আগের দিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা কম বলে ইঙ্গিত দিলে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে যায়। তবে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানানোর পর দাম আবার কিছুটা বেড়ে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতও বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বেড়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম