• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৪:৪৯
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৪:৪৯

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার
 

ডিসেম্বরকে ঘিরে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করে কোনো ধরনের নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

তিনি বলেন, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে।

বিজিবি অধিনায়ক বলেন, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা জোরদার করেছিল। নেত্রকোনা সীমান্তেও এমন তৎপরতা ছিল। তবে বিজিবির কঠোর টহল, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের কারণে সীমান্ত দিয়ে বিএসএফ কোনো পুশইন করতে পারেনি।

বিজিবি অধিনায়ক জানান, গত এক বছরে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার ৯ জন পুরুষ ও দুই নারীকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গত এক বছরে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ ও ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জন আসামিকে আটক করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম