• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত, দিনক্ষণ চূড়ান্ত

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৫৮
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:৫৮

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত, দিনক্ষণ চূড়ান্ত
 

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ ও ভারত। ৯ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ডর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সূচি চূড়ান্ত করেছে আইসিসি। এই সময়ে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল।

২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এরপর ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনও চূড়ান্ত হয়নি।

আইসিসি জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত জুনে দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। অন্যদিকে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে। খেলোয়াড়দের উন্নয়নের পথ তৈরি, উচ্চমানের কর্মসূচি এবং সুশৃঙ্খল ক্রীড়া সূচি তৈরিতেও এটি ভূমিকা রাখবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম