• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

যৌন হয়রানির শিকার স্বরা, কাজ হারানোর ভয়ে ছিলেন চুপ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:৩০
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:৩০

যৌন হয়রানির শিকার স্বরা, কাজ হারানোর ভয়ে ছিলেন চুপ
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
অভিনয়জীবনের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিং চলাকালে এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্বরা।

ভারতীয় গণমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা জানান, ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। তখন সদ্য ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চলছে।

তখন তার বয়স ২০-এর ঘরে। চলচ্চিত্রজগতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। হাতে বড় একটি কাজ, সামনে দীর্ঘ শুটিং। এমন পরিস্থিতিতে পরিচালকের আচরণের প্রতিবাদ করা কিংবা কাজ ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবতেও পারেননি অভিনেত্রী।

তার ভাষ্য, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে, তাই না? নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা অন্যায় কেন?’

শুটিংয়ের প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি।

স্বরা বলেন, ‘তখন তিনি বুঝতেই পারেননি যে তার সঙ্গে যা ঘটছে, সেটি কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে।’ অভিনেত্রীর ভাষায়, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি। কারণ ওই ব্যক্তি আমার সঙ্গে কোনও শারীরিক সংস্পর্শে আসেননি।’

তবে কার বিরুদ্ধে অভিযোগ, সেটা খোলাসা করেননি তিনি; কীভাবে হয়রানির শিকার হয়েছিলেন, সেটাও প্রকাশ করেননি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম