• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দেবে ৫ সমস্যা

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:১৪
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:১৪

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দেবে ৫ সমস্যা
 

ক্রমাগত ক্লান্তি, খিটখিটে মেজাজ কিংবা ওজন ও শক্তির মাত্রা বজায় রাখতে প্রতিদিন সংগ্রাম চালাতে হয় একজন মানুষকে? তাহলে এবার আপনি একটু সাবধান হোন। তা না হলে এ আচরণ পরিবর্তনে কম টেস্টোস্টেরনের কারণে এ লক্ষণ দেখা দিলে খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও ঘুমের দিকে নজর দিতে হবে।

একটু পরিশ্রম করেই হাঁপ ধরে যাচ্ছে। কথায় কথায় মেজাজ বিগড়ে যায়। ওজনকে নিয়ন্ত্রণে রাখা দূরের বিষয়, দিন দিন সে আরও অবাধ্য হয়ে চলেছে। সঙ্গে রয়েছে পেশি ক্ষয়। একটা সময় যে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন আপনি, এখন সেসব কাজ করতে আর ইচ্ছে করে না। তাহলে হয়তো আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করেছে। এটি তারই লক্ষণ। তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। আর নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনুন।

এখন প্রশ্ন হচ্ছে— টেস্টোস্টেরন হরমোন কী? এটি একটি যৌন হরমোন, যা যৌন বিকাশ, পেশির ভর ও লোহিত রক্তকোষের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে থাকে। এটি গোনাড, মূলত অণ্ডকোষে ও নারীর ডিম্বাশয় (সামান্য) থেকে উৎপন্ন হয়। পুরুষের টেস্টোস্টেরন বিপাক হার নারীর তুলনায় ২০ গুণ বেশি।

এ লক্ষণগুলো জানিয়ে দেবে যে, আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেছে—

১. পেটের চর্বি বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি

পুরুষের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা কম হলে ওজন বাড়তে শুরু করে। বিশেষ করে পেটের চারপাশের চর্বি অত্যধিক বেড়ে যায়। আর স্থূলতার কারণে হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসে। ফলে টেস্টোস্টেরনের উৎপাদন কমতে থাকে। চর্বির কোষ টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে রূপান্তর করতে পারে এবং ফলে টেস্টোস্টেরনের মাত্রা আরও কমে যায়।

স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ, যেমন শাকসবজি, চর্বিহীন প্রোটিন, বাদাম, জিংক ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি খান। চিনিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত শরীরচর্চা যেমন ভারোত্তোলন, সাঁতার, দৌড়-ঝাঁপ চর্বি পুড়িয়ে পেশি তৈরিতে সাহায্য করে এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে।

২. দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং কম শক্তি

কম টেস্টোস্টেরনের কারণে সারারাত ঘুমের পরও শরীর ক্লান্ত থাকে। শরীরে এনার্জি থাকে না। ডায়াবেটিস বা কিডনি রোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা বাড়ার ফলে ক্লান্তি আরও বাড়ে।

এখন টেস্টোস্টেরন পুনরুদ্ধারের উপায় খুঁজে বের করা উচিত। সে জন্য হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুম আবশ্যক। প্রয়োজনে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে উচ্চ কর্টিসলের মাত্রা টেস্টোস্টেরনকে দমন করে ফেলে। আর মানসিক চাপ কমাতে যোগব্যায়াম বা মাইন্ডফুলনেস মেডিটেশন খুব ভালো কাজ দেয়। নিয়মিত শারীরিক কার্যকলাপ শক্তি বৃদ্ধি করে এবং হরমোন উৎপাদনকে উদ্দীপিত করে।

৩. কামশক্তি হ্রাস এবং যৌন অক্ষমতা

যৌন ইচ্ছা ও কার্যকলাপ হ্রাসের সঙ্গে টেস্টোস্টেরন হ্রাস সরাসরি সম্পর্কযুক্ত। এর ফলে অণ্ডকোষের অসাড়তা, বার্ধক্য অথবা পিটুইটারি গ্রন্থি বা হাইপোথ্যালামাসের সঙ্গে সম্পর্কিত হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়।

এটি পুনরুদ্ধারের উপায় হচ্ছে— শারীরিক কার্যকলাপ রক্ত সঞ্চালন এবং যৌন স্বাস্থ্য উন্নত করতে নিয়মিত শরীরচর্চা। তবে দীর্ঘাস্থায়ী অসুস্থতা ও হরমোনের ভারসাম্যহীনতা একমাত্র দূর করতে পারে সঠিক চিকিৎসা। খাদ্যতালিকায় রাখুন অ্যান্টি-অক্সিডেন্ট এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার।

৪. মেজাজ পরিবর্তন ও মানসিক অস্থিরতা

কম টেস্টোস্টেরন মস্তিষ্কের মেজাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে প্রভাবিত করে। যার ফলে বিরক্তি, উদ্বেগ— এমনকি বিষণ্ণতাও দেখা দেয়। মানসিক অস্থিরতা বেড়ে যায়। সে কারণে খাদ্যতালিকার ভারসাম্য বজায় রাখুন। পালংশাক, স্যামন ও আখরোটের মতো ম্যাগনেসিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। অতিরিক্ত অ্যালকোহল সেবন হরমোনের ভারসাম্য নষ্ট করে ফেলে এবং মেজাজ পরিবর্তন ঘটায়। তাই অ্যালকোহল সেবন যতটা পারবেন কমিয়ে ফেলুন। নিয়মিত শরীরচর্চা এন্ডোরফিন নিঃসরণ করে, মেজাজকে ভালো রাখতে সাহায্য করে।

৫. পেশির ভর ও শক্তি হ্রাস

পেশি তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য টেস্টোস্টেরন অপরিহার্য। এর মাত্রা কমে গেলে পেশির ভর হ্রাস পেতে পারে। ফলে কায়িক পরিশ্রম করতে কষ্ট হয়।

টেস্টোস্টেরন উৎপাদনকে উদ্দীপিত করার জন্য স্কোয়াট, ডেডলিফ্ট এবং বেঞ্চপ্রেসের মতো শরীরচর্চায় মনোযোগ দিন। পেশি মেরামত ও বৃদ্ধি করতে খাদ্যতালিকায় চর্বিহীন মাংস, ডিম, ডাল এবং দুগ্ধজাত খাবারের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। দীর্ঘক্ষণ বসে থাকা বা শারীরিক নিষ্ক্রিয়তা বিপাকীয় প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে, ফলে পেশী ক্ষয় হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম