• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রাজনীতির নামে মানুষ হত্যা ও ব্যবসা ধ্বংস গ্রহণযোগ্য নয়: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:৩৮
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:৩৮

রাজনীতির নামে মানুষ হত্যা ও ব্যবসা ধ্বংস গ্রহণযোগ্য নয় সমাজকল্যাণমন্ত্রী
 

হিলি প্রতিনিধি
ছবি : সংগৃহীত
বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন। ছবি: খবরের কাগজ

দেশের মানুষকে পুড়িয়ে মারা,গুম,খুন করা ও ব্যবসা-বাণিজ্য নষ্ট করা কোনো রাজনীতি দলের কাজ না, এসব সন্ত্রাসী দলের কাজ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, যারা মানুষকে গুম, খুন করলো, জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেলো তারা ফেসবুকে বুক ফুলিয়ে উসকানি দিচ্ছে। বাইরের দেশে বসে উসকানি দিয়ে নিরীহ সরল মানুষগুলোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলছে। খারাপ কাজের উত্তর খারাপভাবে দেওয়া যাবে না, সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় আড়াই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার তুলে দেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম