• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ দেখতে মানুষের ঢল

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:৫৭
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:৫৭

সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ দেখতে মানুষের ঢল
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেশের বিভিন্ন নৌঘাঁটি ও বন্দরে জাহাজগুলো পরিদর্শন করেন নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক দর্শনার্থী।

এ উপলক্ষে ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অপরাজেয় জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

 

দিবসটি উপলক্ষে আয়োজিত এ বিশেষ কার্যক্রমে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাহাজ পরিদর্শনের মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও নৌযানের বিভিন্ন অংশ, নৌবাহিনীর দৈনন্দিন কার্যক্রম এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।

এ সময় নৌবাহিনীর সদস্যরা দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং জাহাজ পরিদর্শনে সহযোগিতা করেন।

 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে নৌবাহিনীর অবদান ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম