• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ঢাকায় দুই দিন বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:২৯
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:২৯

ঢাকায় দুই দিন বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক। রবিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিনের বৈঠক চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি শেষের আগে এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে।

বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

যৌথ নদী কমিশনের একজন সদস্য জানান, বৈঠকে শুধু চুক্তির আলোকে পর্যালোচনা করা হয়। এটি একটি নিয়মিত বৈঠক।

এর আগে গঙ্গা পানি বণ্টন চুক্তি, ১৯৯৬ বাস্তবায়ন সংক্রান্ত ভারত-বাংলাদেশ যৌথ কমিটির ৯০তম নিয়মিত বৈঠকটি গত ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। বৈঠকের পূর্বে ২১ মে যৌথ কমিটি গঙ্গা নদীতে ফারাক্কা ব্যারেজের ভাটিতে ও ফিডার ক্যানেলে যৌথ প্রবাহ পরিমাপ কার্যক্রম ও সাইট পরিদর্শন করেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম