• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:০৪
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:০৪

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতারা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে ডা. মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আরও ছিলেন– দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাব নেতারা।

এ সময় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কতক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তারা ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের ত্যাগ ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এছাড়াও তার স্মরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম