• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:৩৪
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:৩৪

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রথম জন্মদিন উপলক্ষে কন্যাসন্তান রুশদা মাইমানাহর ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর। জন্মের পর দীর্ঘ এক বছর মেয়েকে সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে রেখেছিলেন।

এবার প্রথম জন্মদিনে প্রকাশ করা এই ছবি ঘিরে ভক্ত ও সহকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে নীলয় লেখেন, আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট রাজকন্যা রুশদার আজ প্রথম জন্মদিন। আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য, অফুরন্ত সুখ, নেক হৃদয় ও সুন্দর জীবন দান করেন। সব ধরনের বিপদ-আপদ থেকে তাকে সবসময় হেফাজত করেন এবং কল্যাণের পথে পরিচালিত করেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।

কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধীকেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
২০২৫ সালের ২৭ নভেম্বর রাতে নীলয় আলমগীর ও তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রুশদা মাইমানাহ। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি।

 

কন্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছে ছোট্ট রুশদা। মন্তব্যের ঘরে অনেকেই তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম