• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিবিসির প্রতিবেদন : কৌশল আঁটছে আ.লীগ, সীমান্তে চিহ্নিত ৯ পথ

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৬:১০
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৬:১০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৬ ডিসেম্বর দেশে ফেরানোর পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে সম্ভাব্য ৯টি প্রবেশপথ চিহ্নিত করেছেন তার সমর্থকেরা।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সেখানে বলা হয়, দিল্লি থেকে ফ্লাইটের ব্যবস্থা না হলে বাণিজ্যিক উড়োজাহাজ কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্পও রেখেছেন হাসিনা। প্রয়োজনে তিনি হেঁটে হলেও সীমান্ত পার হতে চান।

হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে জানিয়েছেন, তার সমর্থকেরা ভারত-বাংলাদেশ সীমান্তে দেশে প্রবেশের সম্ভাব্য ৯টি পথ চিহ্নিত করেছেন। দুই দেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। আরিন বলেছেন, এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে তৈরি করা সুনির্দিষ্ট পরিকল্পনা। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

 

 

তবে হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচারে মৃত্যুদণ্ড পেয়েছেন তিনি। সরকার জানিয়েছে, দেশে ফিরলে সেই দণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে আনা সম্ভব।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। তবে স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি আলাদা।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাসনে থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন হাসিনা। তার সহযোগীর দাবি, গত ১৮ মাসে টেলিগ্রামে অডিও বৈঠকের মাধ্যমে ৩০০টির বেশি সভা করেছেন তিনি। এমনকি সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত পাঁচ লাখ মানুষ জড়ো করে তাকে স্বাগত জানানোর সক্ষমতাও দলের রয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিক্ষোভ ও সহিংসতা বেড়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত দলটির সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গায় জড়িয়েছেন।

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, হাসিনার সর্বশেষ ঘোষণার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির বদলে ঢাকার ওপর পড়েছে। তিনি বলেন, ডিসেম্বর মাসে বাংলাদেশে অস্থিরতা বাড়তে পারে।

তবে হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে পারে। তবে ১৬ ডিসেম্বর তিনি সত্যিই ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম