• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

খুলনায় চাঁদা না পেয়ে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৮
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৮

 

খুলনা প্রতিনিধি
ছবি : সংগৃহীত
খুলনার টুটপাড়া সেন্ট্রাল রোডে সন্ত্রাসীদের চাঁদার দাবিতে হুমকিতে দীর্ঘদিন বন্ধ ছিল চয়নিকা ফার্মেসি। পুলিশের আশ্বাসে ফার্মেসি খোলার ১২ দিনের মাথায় দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে ঢুকে মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফকে (৩৩) গুলি করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ফার্মেসির ভেতরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জারিফুজ্জামানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা চয়নিকা ফার্মেসির সামনে এসে হঠাৎ করে জারিফুজ্জামানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের ঊরুর উপরে গুলি বিদ্ধ হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

‎এর আগে চয়নিকা ফার্মেসির ম্যানেজারের কাছে নগদ ২০ লাখ টাকা ও দশটি মোটর সাইকেল চাঁদা দাবি করেছিল সন্ত্রাসী বাহিনী।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম