• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় ভারত

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:০৮
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:০৮

 

ঘরে বাঘ, বাইরে বিড়াল। এমন অবস্থা ভারতীয় ক্রিকেট দলের। এশিয়ার মাঠে আধিপত্য বিস্তার করে খেলা ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে গিয়ে বিপদে পড়েছে। অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ওশেনিয়া মহাদেশে অবস্থিত নিউজিল্যান্ড। দেশটির দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে খেলা হচ্ছে।

দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট ড্র। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ২ ফিফটির সাহায্যে ৩৫৬ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছে সফরকারী ভারত। ২৫, ২৩ ও ২১ রানে ফিরেছেন লোকেশ রাহুল, ঋভষ পন্থ ও পাদিক্কল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় গুরুত্বপূর্ণ ছিল ভারতের। কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনের শেষেই ফলোঅনের শঙ্কায় পরে গেছে ভারত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম