• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, নিয়ন্ত্রণে সশস্ত্র ব্যক্তিরা

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:৫৭
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:৫৭

 

ইয়েমেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র ব্যক্তিরা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জাহাজটি ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, সমন্বিত বিশ্বসময় সকাল ৬টা ৩০ মিনিটে জাহাজটির নাবিকপ্রধান ছিনতাইয়ের বিষয়টি জানান। ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জাহাজটি অবস্থান করছিল। এ সময় সশস্ত্র কয়েকজন ব্যক্তি জাহাজে উঠে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে ইউকেএমটিও। জাহাজ ছিনতাইয়ের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ওই সমুদ্রপথে চলাচলকারী অন্য জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউকেএমটিওর সতর্কবার্তায় ছিনতাইয়ের শিকার জাহাজটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং কতজন সশস্ত্র ব্যক্তি এতে অংশ নিয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে ১২°৫৫ উত্তর অক্ষাংশ ও ৪৮°০৪ পূর্ব দ্রাঘিমাংশ। এটি ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৬৪ নটিক্যাল মাইল দূরে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম