• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গণমাধ্যমে সংবাদ ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে স্বার্থান্বেষী গোষ্ঠী: রিজভী

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২৮
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

শুধু প্রশাসনেই নয়, গণমাধ্যমেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সংবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির মহাসচিব বলেন, ‘গণমাধ্যমে তারা দেশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো যথাযথভাবে তুলে না ধরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।’

শনিবার শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে।’

তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়ার পরেও হত্যা বন্ধ করেনি আওয়ামী লীগ। রক্তের খেলা খেলে তারা দেশকে বিশ্বের বুকে অস্থিতিশীল দেশ হিসেবে প্রমাণ করতে চায়।’

এ সময় ডিসেম্বরে বিএনপির কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, পহেলা ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ১২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম