শরীয়তপুর প্রতিনিধি \ দেশব্যাপী হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ভাংচুর ,হামলা, অগ্নিসন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শরীয়তপুর শাখার উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শরয়িতপুর সদর হাসপাতাল চত্তরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হাসপাতালের চতুর দিকে প্রদক্ষিন করে হাসপাতাল চত্তরের ভিতর পথসভা করে। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শরীয়তপুর এর আহবায়ক ডাঃ আকরাম এলাহী সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র ডাক্তার ড্যাব নেতা ডাঃ মফিজুর রহমান স্বপন, ডাঃ মোঃ আসাদুজ্জামান, ডাঃ ইফতেখারুল ইসলাম,ডাঃ কাওসার আহম্মেদ ও ডাঃ উম্মে হাবিবা । এছাড়া এসোসিয়েশনের অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশব্যাপী ফ্যাসিষ্ট পতিত সরকারের দোসররা বর্তমান বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতি বাধা সৃষ্টি করার জন্য নানা ধরনের অপচেষ্টা করছে। তারা দেশব্যাপী হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ভাংচুর ,হামলা, অগ্নিসন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। মানুষ খুন করছে। বোমাবাজি করছে। আমরা তাদেও এহন কর্মকান্ডের প্রতিবাদ জানাই। এ ধরনের যেকোন অপচেষ্টা আমরা প্রতিরোধ করবো।













