• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ঢাকায় সফররত বিজেপি নেতা বিজয়ের সঙ্গে আ’লীগের বৈঠক

প্রকাশ: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ১১:৫১
আপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ১১:৫১

ঢাকায় সফররত বিজেপি নেতা বিজয়ের সঙ্গে আ’লীগের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকায় সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বৈদেশিক বিষয়ক বিভাগের ইনচার্জ ড. বিজয় চাওয়ালার সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে বিজয় চাতওয়ালাকে বিমানবন্দরে স্বাগত জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। এসময় আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য শাহাব আহমেদ, ফাইয়াজুল হক, ব্যারিস্টার ইমরানুল হাই সজীব উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৪টায় হোটেল সোনারগাঁওয়ে ডা. বিজয় চাতওয়ালা সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com