• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

গাজীপুর সদর ও শ্রীপুর পৌর বিএনপির সম্মেলন অনুষ্টিত

প্রকাশ: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ২:২৭
আপডেট: সোমবার, ১৪ মার্চ, ২০২২ ২:২৭

গাজীপুর সদর ও শ্রীপুর পৌর বিএনপির সম্মেলন অনুষ্টিত

গণআন্দোলনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে – ফজলুল হক মিলন

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, গণআন্দোলনের মাধ্যমে এই অবৈধ ও মাফিয়া সরকারকে উৎখাত করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, দেশব্যাপী বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের নির্যাতনের পরিমান ও বেগম জিয়া পরিবারের নির্যাতনের পরিমান এক পাল্লায় তোলা হলে জিয়া পরিবারের নির্যাতন বহুগুন বেশি হবে।

আজ সোমবার গাজীপুর সদর ও শ্রীপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে বাসন টেকনপাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সন্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদীন রিজভীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা ওমর ফারুক সাফিন, এড. কাজী খান, সাখাওয়াত হোসেন সবুজ, এমদাদুল হক মুসুল্লি, ফজলুল হক মুসল্লি, ভাওয়ালগর ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, হুমায়ুন কবির সরকার, আবুল হোসেন প্রধান প্রমুখ।

সম্মেলনে আবু তাহের মুসল্লীকে সভাপতি, আবু বকর সিদ্দিক চেয়ারম্যানকে সিনিয়র সহ সভাপতি, জয়নাল আবেদীন রিজভীকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা বিএনপির কমিটি এবং অ্যাডভোকোট কাজী খানকে সভাপতি ও বিল্লাল হোসেন বেপারিকে সাধারণ সম্পাদক করে শ্রীপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com