সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার এর সাথে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল তিনটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৈঠকে বিএনপি নেতার মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।













