• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশ: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:৪৩
আপডেট: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:৪৩

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

স্টাফ করেসপন্ডেন্ট

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বৈশ্বিক নিরাপত্তার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে একসঙ্গে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

আজ রবিবার (২০ মার্চ) বেলা সোয়া ১১টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের অংশীদারিত্ব সংলাপে অংশ নিয়ে মার্কিন দূত এ মন্তব্য করেন।

সংলাপে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আর ভিক্টোরিয়া নুল্যান্ড নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রতিনিধিদলের।

সংলাপের সূচনা বক্তব্যে মার্কিন এই দূত বলেন, বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে, বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে যখন গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন হুমকির মুখে, তখন বাংলাদেশকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দুদেশের মধ্যে অষ্টম পার্টনারশিপ ডায়ালগে যোগ দিতে শনিবার ঢাকা আসেন ভিক্টোরিয়া নুল্যান্ড।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com