• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ক্ষমতায় যারা আছে তারা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা: মোশাররফ

প্রকাশ: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:৫৮
আপডেট: রবিবার, ২০ মার্চ, ২০২২ ৮:৫৮

ক্ষমতায় যারা আছে তারা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা: মোশাররফ

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। আল্লাহর পক্ষ থেকে আপনি এর পরিণতির জন্য অপেক্ষা করেন। আপনার কি পরিণতি হবে আমরা জানি না।

রবিবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ এই স্মরণসভার আয়োজন করে।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করতে গিয়ে মোশাররফ বলেন, ক্ষমতায় যারা আছে তারা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা। তাদের ওয়ান ইলেভেনের সরকার গায়ের জোরে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে, সে ক্ষমতাকে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতায় বসে আছে বর্তমান বয়কটের সরকার।

তিনি বলেন, জরুরি সরকার দয়া করে আওয়ামী লীগ সরকারে বসিয়েছে, এর পর থেকে ভোট ছাড়া ক্ষমতায় বসে আছে ।

আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা নিজেদের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না, করতে পারবেও না, কারণ আওয়ামী লীগের সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্র্রণ করছে।

দেশে গণতন্ত্র নেই বলে মানবাধিকারও নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য এই সরকারকে হঠাতে হবে। এর জন্য দরকার আন্দোলন। নিজেরা ঐক্যবদ্ধ হতে না পারলে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারব না। সেজন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট এর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, অন্যদের মধ্যে দলটির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সাইফুদ্দিন নিরব, শ্যামা ওবায়েদ, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ বক্তৃতা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com