• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই চলবে: গণফোরামের মন্টু

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১০:২২
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১০:২২

96636985 2 5

ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই চলবে: গণফোরামের মন্টু

গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই শুরু হয়েছে, ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

বুধবার (১১ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিএনপি ঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার ও কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করেন মন্টু।

সরকারের উন্নয়নের গল্প লুটপাটের জন্য, জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য নয় মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র ও লুটপাটের বিরুদ্ধে সেই পাকিস্তান আমল থেকে সংগ্রাম করে আসছি। ভেবেছিলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর এই সংগ্রাম শেষ হয়েছে, কিন্তু কষ্টের সঙ্গে বলতে হয় আজ এই গণঅবস্থান কর্মসূচি গণতন্ত্রের জন্য করছি।

গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, সুশাসন ও গণতন্ত্র অচল করে এই কর্তৃত্ববাদী সরকার জনগণের সুখ-শান্তি বিনষ্ট করেছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতা দখলের নীলনকশা সাজিয়েছে।

তিনি বলেন, ক্ষমতার দম্ভে আপনারা ভুলে গেছেন এদেশের জনগণ কোনোদিনই দুর্নীতিবাজ, গণবিরোধী সরকার মেনে নেয়নি। অতীতে মানেনি, এবারও আপনাদের মানবে না। যদিও আপনারা জনগণের ক্ষমতা কুক্ষিগত করে অবৈধভাবে টিকে আছেন। এটা লজ্জার! অবিলম্বে আপনাদের দুঃশাসন হটাতে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে গণফোরাম।

গণঅবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com