• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফুলবাড়িয়ায় চাঁদার টাকা না দেয়ায় ফিসারীতে বিষপ্রয়োগ করে প্রতিশোধ নিলো সৎ ভাই

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ২:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ২:৪৭

96369 1

ফুলবাড়িয়ায় চাঁদার টাকা না দেয়ায় ফিসারীতে বিষপ্রয়োগ করে প্রতিশোধ নিলো সৎ ভাই

স্টাফ করেসপন্ডেট, ময়মনসিংহ :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের নিশ্চিতপুরে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় এক একর জমির মাছের ফিসারীতে বিষপ্রয়োগে প্রায় আটাশ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে প্রতিশোধ নিলো আপন সৎ ভাই

ও ভাতিজারা। বিষপ্রয়োগে মাছ নিধন করার পরেও মেরে লাশ গুম করে ফেলার হুমকি প্রদর্শন করে আসছে মোশাররফ হোসেন গংরা।

এ ঘটনায় ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেছে যার মামলা নাম্বার ১১৬৭/২০২২ইং মামলার বাদী অসহায় বৃদ্ধা মোহাম্মদ আলী (৫৮)।

মামলার বিবরণে জানা যায়, বৃদ্ধা মোহাম্মদ আলী (৫৮) এর সাথে আপন সৎ ভাই মোশাররফ হোসেন (৪৫) এ দুটি পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ ফিসারীর জায়গার জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। মোশাররফ হোসেনের দুই ছেলে দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। বিভিন্ন সময়ে মোহাম্মদ আলীর পরিবারের উপর সৎ ভাই মোশাররফ হোসেনসহ তার ভাতিজারা চক্রান্ত করে ফাঁদে ফেলে নির্যাতনসহ টাকা দাবি করতো। বর্তমানে মোহাম্মদ আলীর এক ছেলে সৌদি আরব থেকে দেশে ফিরে বাড়ী নিমার্ণের কাজ শুরু করে এবং এক একর জমিতে মাছের ফিসারীতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে।

পূর্ব বিরোধ ও দেশে এসে বাড়ি নিমার্ণসহ এসব দেখে মোশাররফ হোসেন গং মোহাম্মদ আলীর কাছে সাত লাখ টাকা চাঁদা দাবী করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মোহাম্মদ আলী ও তার ছেলেদের দেখে নেয়ার হুমকিসহ ব্যাপক ক্ষতি সাধনের ভয় দেখায়। পরবর্তীতে গত ২০ ডিসেম্বর গভীর রাতে মোহাম্মদ আলীর আপন সৎ ভাই মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, কামরুল হাসান মঞ্জু, অনিক মিয়া, দীপ মিয়া ও নওশের আলীসহ আরো কয়েকজন মিলে এক একর জমির ফিসারীতে বিষাক্ত বিষপ্রয়োগ করার সময় তাদের শব্দে মোহাম্মদ আলী টর্চ লাইট জ্বালিয়ে দেখে ফেলায় দ্রুত পালিয়ে যায় তারা।

পরের দিন ফিসারীর সব মাছ মরে যাওয়ার দৃশ্য দেখে মোহাম্মদ আলীর মেয়ের জামাই স্ট্রোক করে মৃত্যুবরণ করে। এসব ঘটনায় ফুলবাড়িয়া থানায় মামলা না নেয়ায় অসহায় বৃদ্ধা মোহাম্মদ আলী আদালতে মামলা দায়ের করায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় অসহায় বৃদ্ধা মোহাম্মদ আলী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় দিনপাত পার করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com