নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে আপনার নাম শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ওই পদে বসার যোগ্যতা আমার নেই।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকবো। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়বো না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করবো। গতকাল বিএনপির বৈঠক অনেক বড় হয়েছে। আমাদের আলোচনা সভাও বড় সমাবেশে রূপ নিয়েছে।
বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, পরের নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের নেতা কে? গত নির্বাচনে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছে।

