• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ করা নিয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ১০:০৮
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ১০:০৮

96632584

১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ করা নিয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

আগামী ১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাইক ব্যবহার, সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। চিঠিতে বলা হয়- আগামী ১৬ জানুয়ারি সোমবার দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেলা ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশ ও মিছিলে মাইক ব্যবহারের অনুমতি এবং সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিনীত অনুরোধ করছি।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৬ জানুয়ারি সকল মহানগর, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ ও সমাবেশ করবে বিএনপি। গতকাল বুধবার গণ-অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com