• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জের ইয়াবা ব্যবসায়ী বসই ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেফতার

প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ১২:০২
আপডেট: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ১২:০২

Golapgonj pic

গোলাপগঞ্জের ইয়াবা ব্যবসায়ী বসই ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘপাড়া এলাকা থেকে গোলাপগঞ্জের আলোচিত ইয়াবা ব্যবসায়ী সালেহ আহমদ বসই(৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী সালেহ আহমদ বসই উপজেলার ভাদেশ্বর ইউপির দক্ষিণ ভাগ দক্ষিণ গাঁও এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার এর তত্ত্বাবধানে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকুস টিম ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘপাড়া এলাকা অভিযান চালায়। ফেঞ্চুগঞ্জ থানার সহযোগীতায় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী সালেহ আহমদ বসই পালানোর সময় চৌকুস অফিসার এসআই বিকাশ সরকার সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত সালেহ আহমদ বসই উপজেলা ভাদেশ^র ইউপিসহ বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।
উল্লেখ্য যে, মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের দিকে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা হয় একদল পুলিশ। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুড়া নদীর পাশে অপরদিক থেকে আসা খড় ভর্তি একটি পিকআপ ব্রিজের উপরে উঠায় দু’পাশে জ্যামের সৃষ্টি হয়। এসময় সিএনজি অটোরিকশা থামিয়ে গাড়ি থেকে বের হন এসআই আসাদ নামে এক পুলিশ কর্মকর্তা। ঠিক ওই সময় ব্রিজের নিচে ক্লিনিকের পাশে ইয়াবা বিক্রির জন্য দাঁড়িয়ে ছিল পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী। এসময় পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে ইয়াবা ফেলে কুড়া নদীতে ঝাঁপ দেয় সে। পরে অনেক খুঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া ৭২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com