• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি প্রবাসীর ১০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ৫:০৫
আপডেট: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ৫:০৫

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে আমেরিকা ফেরত প্রবাসী সাংবাদিক মো. আরিফ হোসাইনের কাছ থেকে নগদ ৫ হাজার ১২০ ডলার, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
ঢাকার বিমান বন্দর থেকে তাকে বহনকারী গাড়িটি শনিবার (১৪ জানুয়ারি) ভোর রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল প্রবাসী সাংবাদিকে বহন করা গাড়িটির গতি রোধ করে আটকে এ ডাকাতির ঘটনা ঘটায়।
এ সময় আরিফকে বাঁচাতে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমান এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করে ডিবি পরিচয়ে ওই ডাকাতরা। প্রবাসী সাংবাদিক আরিফ দৈনিক ভোরের কাগজের সাবেক সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক।
ভুক্তভোগী মো. আরিফ হোসাইন জানান, কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে রাত পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে রাত ১টা ৫০ মিনিটে সময় একটি হাইএইচ যোগে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজিস্থ তার বাসায় যাচ্ছিলেন।
গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় আসামাত্র অপর একটি হাইএইচ গাড়ি তাকে বহনকৃত গাড়িকে থামতে সিগন্যাল দিলে চালক শহিদুল ইসলাম না থামিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
এ পর্যায়ে খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে সাদা কালারের হাইএইচ দিয়ে তাদের গাড়িটির গতিরোধ করে ডিবি পুলিশের জ্যাকেট পড়া ৭/৮ জন ডাকাত তল্লাশির নামে মো. আরিফ হোসাইনের মানিব্যাগ ছিনিয়ে নেয়।
যেখানে তার পাসপোর্ট, আমেররিকার গ্রীনকার্ড ও ব্যাংকের ডেভিড-ক্রেডিট কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। পরে আরিফকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে। এ ঘটনায় আরিফকে বাঁচাতে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমান এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করে ডিবি পরিচয়ে ওই ডাকাতরা।
পরে ডাকাত দল নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার, আমেরিকান গ্রীন কার্ড, পাসপোর্ট, আইফোন-১৪ প্রো মেক্স , ক্রেডিট কার্ড ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম