• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ৬:৩৪
আপডেট: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ৬:৩৪

 

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপের অন্যতম সেরা প্রতিপক্ষকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে দিলারা-সুমাইয়া আক্তাররা।

শনিবার (১৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করার সুযোগ পায় অস্ট্রেলিয়া।

দলের হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন ক্লেয়ার মুর। এছাড়া ৩৯ বলে ৩৫ রান করেন এলা হেওয়ার্ড। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন মারুফা আক্তার ও দিশা বিশ্বাস। এক উইকেট নেন রাবেয়া খান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম