• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইএমএফের সঙ্গে বৈঠক : ঋণ-আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়নি

প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ৩:৩৭
আপডেট: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ৩:৩৭

966003

আইএমএফের সঙ্গে বৈঠক : ঋণ-আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়নি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোন আলোচনা হয়নি। তবে ঋণ পাওয়া নিয়ে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। রবিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মেজবাউল হক বলেন, বিভিন্ন সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। এছাড়া ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় আমাদের পদক্ষেপ সম্পর্কে তাদের সামনে তুলে ধরেছি। তারা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। আমরা তাদের সামনে সবকিছু তুলে ধরেছি।

তিনি বলেন, ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। তবে ঋণ পাওয়া নিয়ে কোন সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আমরা ঋণ পাবো। ধারাবাহিক কর্মসূচির আওতায় এবার আইএমএফের এই প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। এছাড়া আর্থ-সামাজিক খাত নিয়ে তারা কথা বলেছেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যে উদ্যোগ নিয়েছি সেসব বিষয়ে তারা জেনেছেন। আমরা যে প্রো একটিভ ইকোনমিক চ্যালেঞ্জ মোকাবেলায় গিয়েছি সেটা নিয়ে কথা বলেছেন। এছাড়া অর্থনৈতিক সংকট মোকাবেলায় আমরা কি কি চ্যালেঞ্জ গ্রহণ করেছি, সে বিষয়ে তারা শুনেছেন এবং প্রশংসা করেছেন। করোনা মহামারির সময় কিভাবে আমরা গার্মেন্টস শ্রমিকদের বেতন দিয়েছি ও কি কি পদক্ষেপ নিয়েছি সেসব বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেছি। যখন আমাদের মুদ্রানীতি আসবে তখন চ্যালেঞ্জগুলোর বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com