• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিরাজগঞ্জে উপজেলা বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৩:৪৯
আপডেট: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৩:৪৯

9600200

সিরাজগঞ্জে উপজেলা বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

বিএনপি ঘোষিত দশ দফা দাবী আদায়ে ও বিদ্যুৎ এর দাম কমানোর দাবিতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬জানুয়ারী) সকাল ১১টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সদর হাসপাতাল রোড দিয়ে হোসেনপুর আব্দুল্লাহ আল মাহমুদ এভিনিউ হয়ে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এসে মিছিল শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো.রফিকুল ইসলাম ও পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.মো.নাজমুল ইসলাম।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, মতিয়ার রহমান আকন্দ, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া টুটুল,সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ আলী স্বপন, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সদর উপজেলা যুব দলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, সাংগঠনিক সম্পাদক রাশেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, সদস্য সচিব রুবেল আহমেদ, শহর যুব দলের সভাপতি সজীব খান, সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিক, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন সানু, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক ইকবাল হোসেন জীবন, সদস্য সচিব ওমর ফারুক, শহর ছাত্র দলের আহবায়ক জুবায়ের হোসেন সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ, সদস্য সচিব পলাশসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপি, ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ড ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com