• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন করে মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার সুযোগ নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৯:৪৮
আপডেট: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৯:৪৮

9662587 6

নতুন করে মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার সুযোগ নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুন করে মুক্তিযোদ্ধা সনদ পেতে আবেদন করার সময় শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, তবে ভাতাপ্রাপ্ত ব্যক্তি সনদ না পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।

জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে মঙ্গলবার (১৭ জানুয়ারি) মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, কোনো ব্যক্তির নতুনভাবে আর মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে কেউ বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা রাখলেও তিনি যদি নির্ধারিত ফর্মে সময়মতো আবেদন না করেন, তাহলে তার নতুনভাবে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করার কোনো সুযোগ নেই। আর তালিকাভুক্ত না হয়ে থাকলে ভাতা দেওয়ারও কোনো সুযোগ নেই।

মোজাম্মেল হক জানান, ইতোমধ্যে ৬৪টি জেলায় এক লাখ ৮২ হাজার ৩৫২টি ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। স্মার্ট আইডি কার্ড দেওয়া হয়েছে ৯৫ হাজার ২৪৫টি। সমন্বিত তালিকায় অন্তর্ভুক্ত বাকি মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com