• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডোনাল্ড লু’র কথা শুনে হতাশায় বিএনপি নেতারা অসুস্থ হয়ে গেছেন : কাদের

প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৯:৫০
আপডেট: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৯:৫০

96000258

ডোনাল্ড লু’র কথা শুনে হতাশায় বিএনপি নেতারা অসুস্থ হয়ে গেছেন : কাদের

নিউজ ডেস্ক

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র কথা শুনে হতাশায় বিএনপি নেতারা অসুস্থ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির আসল নেতারা হাসপাতালে আর পাতি নেতারা বলছে সুনামি নামিয়ে সরকার হটাবে। সাগরের উত্তাল তরঙ্গের কথা বলে তারা নদীর ঢেউও তুলতে পারল না।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) মিলনায়তনে মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৫৪ দল ৫৪ মতে বিভক্ত। হতাশায় বিএনপির বাজার ভেঙে যাচ্ছে। বিএনপির জোটের বাজার ভেঙে যাচ্ছে। এ হতাশার জোট দিয়ে শেখ হাসিনা সরকার হটানো দূরাশার বাণী।

বিরোধীদের নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না, নির্বাচন করবে নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা ভুলে যান, আইন দ্বারা গঠিত নির্বাচন কমিশনের পদত্যাগের প্রশ্নই আসে না।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে আসবেই। সব হারিয়ে আসবে। বিএনপির আন্দোলনের টাকা আসে কোথা থেকে সেটা আমরা জানি, যারা শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য টাকা দিচ্ছে তাদের খবর আছে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com