• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে পুলিশের নির্যাতনে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ২:৩৫
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ২:৩৫

9602 18

গাজীপুরে পুলিশের নির্যাতনে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক

গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

নিহত ওই ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪০) তিনি গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। পেশায় একজন সুতা ব্যবসায়ী।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মোবাইলে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করে গাজীপুরের বাসন থানার পুলিশ। পরদিন তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে পরিবার জানতে পারে রবিউল মারা গেছেন। সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত এলাকাবাসী লাঠি নিয়ে প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে তারা ওই মহাসড়কে চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাঙচুর চালায়।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বলেন, ‘একটি গুজবকে কেন্দ্র করে স্থানীয়রা রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com