• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের গণতন্ত্র আজ আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়: সরোয়ার

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ২:২৫
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ২:২৫

9663696 16

দেশের গণতন্ত্র আজ আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়: সরোয়ার

বরিশাল মহানগর বিএনপি সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নিবার্হী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবুর রহমান সরোয়ার বলেছেন, ‘আওয়ামী লীগ একটি মারপিটের দল যা তাদের ইতিহাসে পরিচিত রয়েছে। আজকের প্রধানমন্ত্রীয় রাষ্ট্রের বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করে সবকিছু ধ্বংস করে দিয়েছে। আজ দেশের গণতন্ত্র আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে নগরীর পশ্চিম কাউনিয়া সৈয়দ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মজিবুর রহমান সরোয়ার, ‘আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বিক নিরাপত্তার জন্য গঠন করা এলিট ফোর্স র‌্যাবকে অপব্যাবহার করে তাদের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুন্ন করেছে। সরকার গ্রাম-গঞ্জের ইউনিয়ন পরিষদ নিবার্চনে সাধারন গ্রামবাসি আনন্দমূখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিবার্চিত করেছে। সরকার আজ সেখানে নৌকা ঢুকিয়ে দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা বিলিন করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার উন্নয়নের কথা বলে আজকের এই উন্নয়নের ধারাবাহিকতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ—বিদেশে বাংলাদেশকে পরিচিত করে উন্নয়নের পথ তৈরী করে গেছে।’

সরোয়ার এসময় আরও বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না। বিএনপি আজ দেশের মানুষের মৌলিক গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট অবৈধ ভোটার বিহিন সরকারকে হটিয়ে প্রতিটি মানুষের নিজস্ব ভোটের অধিকার আদায় করার জন্য এগিয়ে আসতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, সাবেক সহ-সভাপতি ফিরোজ আহমেদ, সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সাবেক সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, কেন্দ্রীয় শ্রমিকদল সহ-সাধারন সম্পাদক এমজি ফারুক, সাবেক ভিপি রফিকুল ইসলাম শাহিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা পর্ব শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশবাসির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com