আব্দুল হামিদ খান সুমেদ:-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী,আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও দেশবিরোধী কর্মকাণ্ডের অপবাদে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলবীবাজার জেলার বড়লেখা পৌরসভার ২নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আরশাদ আলীর বাড়িতে সম্প্রতি বাংলাদেশ পুলিশের এক দল হানা ও তল্লাশি করে।
এ সময় পুলিশ সদস্যবৃন্দ মোঃ আরশাদ আলীকে খোঁজার নামে তার বাড়িতে ব্যাপক তল্লাশি করে এবং আরশাদ আলীকে না পেয়ে তার গর্ভধারিনী বৃদ্ধ মাতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ উনার সাথে অনেক দুর্ব্যবহার করে।












