• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত : জাফরুল্লাহ

প্রকাশ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৭:২৫
আপডেট: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ৭:২৫

খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত। এছাড়াও বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তা নির্বাচন কমিশনের কাছে জানতে চান দেশের প্রবীণ এই নাগরিক। বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তা জানতে চেয়েছি। আমার মতে তার নির্বাচন করতে পারা উচিত। কেননা ওনার মামলার ফয়সালা হয়নি। আমি সবসময় বলেছি জামিন পাওয়া ওনার অধিকার। বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া উচিত মনে করে তিনি বলেন, ছয় মাসের খেলা বন্ধ করা উচিত। কেননা খুনের মামলায় যার ফাঁসি হবে তিন মাস পর তাকেও জামিন দেয়া হয়েছিল।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা সবাই দেশকে ভালোবাসি। যারা এসেছিলেন তারা সবাই একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। দেশের গণতন্ত্র চেয়েছি। এটাও আমরা বলেছি দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন বড় কঠিন ব্যাপার। অসম্ভব বলিনি কিন্তু কঠিন ব্যাপার। আমাদের কাছে মনে হয়েছে ওনারা আমাদের উপদেশগুলো সিরিয়াসলি নিয়েছেন। সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলেছি। নারীদের ব্যাপারে কথা বলেছি।

রাজনৈতিক দলের নিবন্ধন আইন শক্ত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ২০ জেলায় না করে ১০ জেলায় করা যায় কি না? প্রত্যেক জেলায় চাঁদা দেয়া এক হাজার সদস্য থাকতে হবে। যার মধ্যে ২০ শতাংশ নারী থাকতে হবে। এসব আলোচনা করেছি। এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। কিন্তু নিবন্ধন বাতিল হওয়া সেই রাজনৈতিক দলের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে সিদ্ধান্ত জানতে চান এই জ্যেষ্ঠ নাগরিক।

তিনি জানান, যেহেতু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। এখানে এভাবে এটাকে ফেলে রাখার মানে হবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com