• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপির আয়োজনে ‘মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী

প্রকাশ: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ১০:৩৯
আপডেট: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ১০:৩৯

বিএনপির আয়োজনে ‘মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিএনপি। দুই দিনব্যাপী এই বইমেলা সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বুধবার (২৩ মার্চ) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জাতীয় পতাকা ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দলীয় পতাকা উত্তোলন করে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই সময়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির একদল শিল্পীর পরিবেশনার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

মেলায় বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্বেষনধর্মী বই রয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের বইমেলায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আলোকচিত্র ও চিত্র কর্মও স্থান পেয়েছে।মুক্তিযুদ্ধের বইমেলার উদ্বোধনের পর মেলা প্রাঙ্গনে অসংখ্য মানুষের উপস্থিতি দেথা গেছে। বইমেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশনায় ‘বস্ত্র ও পোষকশিল্পের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথিদের চিত্রশিল্পী হীরা সোবহান কয়েকটি চিত্র কর্ম উপহার দেন।

স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপনে ‘সাজ সজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটি’র আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, চিত্র্রশিল্পী অধ্যাপক আবদুস সাত্তার, জাসাসের আহসানুল হক চৌধুরী, আলোকচিত্রী নুর উদ্দিন আহমেদ নূরু, পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্র দলের ফজলুর রহমান খোকন বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com