• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাস্থ্য

করোনা: ১৩৪ শনাক্তের দিনে একজনের মৃত্যু

প্রকাশ: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ১২:১৬
আপডেট: বুধবার, ২৩ মার্চ, ২০২২ ১২:১৬

করোনা: ১৩৪ শনাক্তের দিনে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জনে। শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ।

একই সময়ে দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৮ জনে।

বুধবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ হাজার ৫৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৫২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী ঢাকা বিভাগের।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com