• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য মেননকে ক্ষমা চাইতে হবে : হেফাজত

প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৪
আপডেট: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৪

9666325874 17

কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য মেননকে ক্ষমা চাইতে হবে : হেফাজত

ডেস্ক নিউজ

সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কর্তৃক হিজাব, টুপি ও দাড়ি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ মঙ্গলবার সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

যা বলা হয়েছে বিবৃতিতে
রাশেদ খান মেনন ইসলাম ও কোরআন-সুন্নাহকে নিয়ে কটাক্ষ করে বাংলাদেশের মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে। হিজাব, টুপি ও দাড়ি নিয়ে কুরুচিপূর্ণ এসব মন্তব্য একজন রাজনীতিবিদের জন্য বেমানান। তাকে এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তারা বলেন, ইসলাম সমগ্র বিশ্বে এক ‍চিরন্তন ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলামের প্রতিটি বিধান মানুষের জন্য কল্যাণকর। নারীর সম্মান, মর্যাদা ও সতীত্ব অক্ষুণ্ন রাখতেই ইসলাম তাদের ওপর পর্দা পালনের বিধান আরোপ করেছে। সেই বিধান নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদের অবস্থান এই সমাজের সভ্যতার বিরুদ্ধে। তারা চায় এই সমাজে অসভ্যতার সয়লাব হোক। মুসলমানদের বোধ-বিশ্বাস নিয়ে উস্কানিমূলক কথা বলে তারা এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। এসব চক্রান্ত রুখে দিতে হবে। পর্দা, হিজাব, দাড়ি-টুপি নিয়ে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার অপরাধে ফেতনা সৃষ্টিকারী এসব নেতার শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নেতৃদ্বয় মন্তব্য করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com